মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাডিমেনশিয়ার ঝুঁকি কমাতে করণীয়
spot_img
spot_img

ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে করণীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বয়স বাড়ার সাথে সাথে ভুলে যাওয়ার প্রবণতা অতিরিক্ত হলে ডিমেনশিয়া বলা হয়। এ রোগে আক্রান্ত হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার বৃদ্ধিসহ নানা জটিল সমস্যা দেখা দেয়। আর মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা তো ব্যাহত হয়ই। বিশেষজ্ঞরা বলছেন ডিমেনশিয়ার ঝুঁকি কমানো সম্ভব কিছু খাদ্যাভ্যাসের মাধ্যমে।

ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সপ্তাহে খাদ্যতালিকায় তেলযুক্ত মাছ রাখতে হবে। সামুদ্রিক মাছ হলে ভালো হয়। যেসব মাছে থ্রি পলিয়ানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে সেসব মাছ খাবেন। লাল মাংসের বদলে এমন মাছ উপকারি। খাদ্যতালিকায় সবুজ শাকসবজি এবং বাদামজাতীয় খাবার রাখুন। এ ধরনের খাবারে ভিটামিন সি, ই, খনিজ, ফ্ল্যাভোনয়েড, পলিফেনল থাকে। যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।

দৈনিক অন্তত ৩০-৪০ মিনিট শরীরচর্চা করার অভ্যাস করুন। অতিরিক্ত মশলাদার, ত্যালত্যালে, প্রক্রিয়াজাত খাবার খাবেন না। এমন খাবার খাবেন না যাতে টাইপ-২ ডায়াবেটিস, ওবেসিটি এবং হাইপারটেনশনের সমস্যা বাড়ে। যারা ধূমপান করেন, তাদের জন্য ধূমপান ত্যাগ করতে পারা সবচেয়ে উপকারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments