শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরডিমের সঙ্গে খাওয়া ঠিক নয় যেসব খাবার
spot_img
spot_img

ডিমের সঙ্গে খাওয়া ঠিক নয় যেসব খাবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিম ছোট বড় সবারই পছন্দের খাবার। সকালের নাশতায় তাড়াহুড়ার কারণে অনেকেই ডিম খান। সাথে রাখেন পাউরুটি, কলা । কেউ কেউ অফিসে ডিম নিয়ে যান। বাচ্চাদের টিফিনেও ডিম দেওয়া হয়। তবে, এমন অনেক খাবার রয়েছে যেগুলি ডিমের সঙ্গে খাওয়া একদমই ঠিক নয়। তাহলে পেটের সমস্যা হতে পারে। ভারতীয় গণমাধ্যম ‘ওয়ান ইন্ডিয়া’র প্রতিবেদনে জানানো হয়েছে এমনই কিছু খাবারের কথা।

যেমন-

সয়াবিনের দুধ: সয়াবিনের দুধ ও ডিম কখনোই একসঙ্গে খাবেন না। কারণ, যেকোনও দুধের জিনিসের সঙ্গে ডিম খাওয়া যায় না। চিকিৎসকরা বলেন, এগুলি একসঙ্গে খেলে পেট খারাপ হওয়া সম্ভাবনা থাকবে। তাছাড়াও অন্ত্রে নানা সমস্যার সৃষ্টি হয়।

চা বা কফি: চা বা কফি খাবার এক ঘন্টা আগে ডিম খেতে পারেন বা এসব খাবার খাওয়ার একঘন্টা পরে ডিম খেতে পারেন। চায়ের সঙ্গে বা চা খাওয়ার কিছুক্ষণ পরেই ডিম খাবেন না। এতে গ্যাস,অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকবে। এমনকি এই ডিম খাওয়ার পর সেটা হজমে সমস্যা, এমনকী বমিও হতে পারে।

ভাজা খাবার: শীতকালে ডিপ ফ্রাই অর্থাৎ ভাজা খাবারের সঙ্গে ডিম একদমই খাবেন না। ভাজা মাংসের সঙ্গে অনেক সময় শীতকালে অনেকেই চা বা কফি খেয়ে থাকেন। তবে এটি একদমই খাওয়া উচিত নয়। এতে আপনার হজমের সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে শরীরের মেদ বাড়তে থাকবে। চিকিৎসকরা বলছেন, এই দুটো জিনিস একসঙ্গে খেলে আপনি ক্লান্ত হয়ে পরবেন। এমনকি কাজের এনার্জিও কমতে থাকবে।

মিষ্টি জাতীয় খাবার: ডিম ও মিষ্টি জাতীয় কোনও খাবার একসঙ্গে খাবেন না। এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরের রক্ত ক্রমশ জমাট বাঁধতে থাকবে, যা আপনার শরীরের জন্য খুব খারাপ। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কখনোই ডিম ও মিষ্টি জাতীয় খাবার একসঙ্গে খাবেন না।

কলা: সকালের নাশতায় অনেকেই ডিম, কলা, পাউরুটি খান। ডিমের সঙ্গে কলা একদমই খাওয়া ঠিক নয়। এই দুটি একসঙ্গে খেলে হজম করতে অসুবিধা হবে। যেহেতু ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই দুটি খাবারই আপনার পেটকে ক্রমশ ভার করে তুলতে পারে। তাই আগে ডিম খাবেন নয়তো কলা খাবেন। একসঙ্গে এই দুটি খাবার কখনোই খাবেন না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments