বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনডিসেম্বরেই আসছে প্রভাসের ‘ফৌজি’, দেখা গেল ভয়ংকর রূপ
spot_img
spot_img

ডিসেম্বরেই আসছে প্রভাসের ‘ফৌজি’, দেখা গেল ভয়ংকর রূপ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘বাহুবলী’ খ্যাত ভারতের অন্যতম জনপ্রিয় সুপারস্টার প্রভাসের ভক্তদের জন্য দারুণ সুখবর। অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। মুক্তি পেতে যাচ্ছে তার আগামী পিরিয়ড অ্যাকশন ড্রামা সিনেমা ‘ফৌজি’।

আজ সিনেমাটির অফিশিয়াল মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পাবে মেগা বাজেটের সিনেমা।

মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি নতুন ও বিধ্বংসী পোস্টার শেয়ার করেছেন প্রভাস।

পোস্টারে প্রভাসকে একদম ভিন্ন রূপে দেখা গেছে। যুদ্ধ-বিধ্বস্ত রক্তাক্ত এক যুদ্ধক্ষেত্রের মাঝে, শরীরে অসংখ্য আঘাত ও রক্তের দাগ নিয়ে হাতে একটি রাইফেল ধরে পাথরের ওপর বসে আছেন তিনি।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, অজ্ঞাতপর্বের অবসান, এবার বিদ্রোহের শুরু! আর ছবির এই পোস্টারটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে।

আজাদ হিন্দ ফৌজের গল্প নিয়ে ‘ফৌজি’, ‘সীতা রামাম’ খ্যাত জনপ্রিয় পরিচালক হনু রাঘবপুড়ি এই সিনেমাটি পরিচালনা করছেন। এটি প্রভাসের সাথে এই পরিচালকের প্রথম কাজ।

সিনেমাটির পটভূমি তৈরি হয়েছে ১৯৪০-এর দশকের প্রাক-স্বাধীনতা আমলের ভারতবর্ষকে কেন্দ্র করে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘আজাদ হিন্দ ফৌজ’-এর একজন নির্ভীক সৈনিকের বীরত্বের গল্প দেখানো হবে।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফৌজি’ মূলত দুই খণ্ডে মুক্তি পাবে, যার দ্বিতীয় অংশটি হবে প্রথম অংশের আগের সময়কার গল্প।

মাইথ্রি মুভি মেকার্স ও টি-সিরিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই বড় ক্যানভাসের ছবিতে প্রভাসের সাথে দেখা যাবে বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের, মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদার মতো তারকাদের। এছাড়া এই ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করছেন নবাগতা ইমানভি।

সিনেমাটির শুটিং নিয়ে কড়া গোপনীয়তা বজায় রাখছেন পরিচালক। গত এপ্রিলে সেট থেকে কিছু ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার পর পরিচালক হনু রাঘবপুড়ি ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলেন যাতে ছবি সংক্রান্ত কোনো তথ্য বাইরে না আনা হয়।

এছাড়া চলতি মাসের শুরুতে এই ছবির সেটেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শুটিং চলাকালীন একটি বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতা রাজেশ শর্মাকে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

বছরের শেষের দিকে বক্স অফিসে ঝড় তুলতে প্রভাসের এই নতুন ধামাকা কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments