মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১ জন হাসপাতালে
spot_img
spot_img

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১ জন হাসপাতালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকার বাইরের।

তথ্য মতে, এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৫৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। ডেঙ্গু রোগীদের মধ্যে ১৭৯ জন এখনও চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৯৯ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

উল্লেখ্য, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments