ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) সময়সূচী স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) ১১ আগস্ট, ২০২৪ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যা আজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
আলোচ্য সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
উল্লেখ, সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments