ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির নাম ‘ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড’-এর পরিবর্তে ‘ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি’ নামকরণের সিদ্ধান্ত নিলে এতে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সেই অনুযায়ী, কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে বলে জানা গেছে। এছাড়া অন্যান্য সকল তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments