শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাঢাকার বাইরে চিকিৎসাধীন রোগী বেড়েছে ৯ গুণ
spot_img
spot_img

ঢাকার বাইরে চিকিৎসাধীন রোগী বেড়েছে ৯ গুণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগী বাড়ছে। ঢাকার বাইরে এই হার বেশি। গত এক মাসের ব্যবধানে ঢাকার বাইরে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ৯ গুণ। তবে জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় ঢাকামুখী হচ্ছেন রোগীরা। বাড়তি রোগীর চাপ সামলাতে স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাইরে এডিস মশা নিধন কর্মসূচি না থাকা এবং চাহিদার তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসক ও সরঞ্জাম ঘাটতি থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন। এ সময় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আটজন ও ঢাকার বাইরে দু’জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৩ হাজার ৪৫৪ জন এবং ঢাকার বাইরে ২৮ হাজার ১৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৩ জনের মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই এত মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছর গত ৩ জুলাই পর্যন্ত ঢাকার বাইরে চিকিৎসাধীন ছিলেন ৫০৯ জন। এ সংখ্যা গতকাল দাঁড়ায় ৪ হাজার ৪৫৮-তে। ৩ জুলাই ঢাকায় চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ২২ জন। গতকাল এ সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ জনে। এ হিসাবে এই সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী বেড়েছে চার গুণ। বর্তমানে সারাদেশের হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকার বাইরে সর্বোচ্চ চিকিৎসাধীন বরিশাল জেলায়; ৩৩৯ রোগী। এ ছাড়া পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুর, সিলেট, মায়মনসিংহ, শরীয়তপুর ও নরসিংদীতে ১০০ থেকে ২০০ রোগী চিকিৎসাধীন। এসব জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা।

গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখা যায়, হাসপাতালের সপ্তম তলায় (মেডিসিন বিভাগ) ওঠার দুই সিঁড়ির মাঝে ঠাঁই পেয়েছেন আব্দুল আজিজ। বৃহস্পতিবার রাতে তিনি সেখানে ভর্তি হয়েছেন। জ্বর হওয়ার পর দুই দিন ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা জটিল হলে চিকিৎসকরা ঢামেক হাসপাতালে পাঠান। এ হাসপাতালে ঢাকার বাইরে থেকে আসা আরও কিছু রোগী দেখা গেল। তাদের অনেকেই নিজ এলাকার চিকিৎসকদের পরামর্শে এসেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও মশা গবেষক অধ্যাপক কবিরুল বাশার বলেন, ঢাকার বাইরেও এডিস মশার ঘনত্ব বাড়ছে। জেলা-উপজেলায় অধিকাংশ মানুষ প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ভর্তি না হওয়ায় অনেক রোগী হিসাবের বাইরে থেকে যাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্ত জটিল রোগীকে স্বাভাবিক অবস্থায় আনা ও সুস্থ করার ক্ষেত্রে রোগী ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments