ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ৭৯ পয়সা আয় হয়েছিল।
এদিকে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়নের সাথে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments