ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।কোম্পানিদুটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিদুটি হলো-
রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ, আগামী ৩০ অক্টোবর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, ২০২৪।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ, আগামী ৬ নভেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments