২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামনের দিনে অনেকগুলো বৃহৎ প্রকল্পের উদ্বোধন হবে জানিয়ে দলের নেতাকর্মীদের তিনি বলেন, অক্টোবরের মধ্যে এসব প্রকল্পের উদ্বোধন করতে হবে। আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন উপলক্ষে ওইদিন বড় ধরনের জনসভা হবে।
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় আড়াই ঘণ্টার এই বৈঠকে টানা তিন মেয়াদে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments