ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নির্দেশনা অনুযায়ী দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে বিশেষ তহবিল গঠন করেছে আরও দুইটি ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক গঠন করেছে ২০০ কোটি টাকার তহবিল। অন্যদিকে প্রিমিয়ার ব্যাংক ১২০ কোটি টাকার তহবিল গঠন করেছে। এনিয়ে পুঁজিবাজারের জন্য বিশেষ তহবিল গঠনকৃত ব্যাংকের সংখ্যা দাঁড়াল ১১টি।

তবে পরিচালনা পর্ষদের চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও তিনটি ব্যাংকের তহবিল।
যেসব ব্যাংকের তহবিল গঠন সম্পন্ন হয়েছে সেগুলো হলো- সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও এক্সিম ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে- ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়ার তহবিল। পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় সহজ শর্তে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার ঋণ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ, পুঁজিবাজারে তীব্র দর পতনের প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিল সুবিধা ঘোষণা করে। এই সুবিধার আওতায় প্রতিটি তফসিলি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে।
ডেইলি শেয়অরবাজার.কম/এম এইচ
























Recent Comments