রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতাওফিকা ফুডসের মুনাফা বেড়েছে ১৫৪ শতাংশ
spot_img
spot_img

তাওফিকা ফুডসের মুনাফা বেড়েছে ১৫৪ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আজ রোববার ৩০মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি  ৯২ লাখ ৩৯ হাজার ৬৩৫ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৭৫ লাখ ৬৪ হাজার  ২৬২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৩৭২ টাকা বা ১৫৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে  ২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল  ১৪ পয়সা। সে হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৮৬ শতাংশ।

অন্যদিকে চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে  ৪ কোটি   ৬৬ লাখ  ৩৫ হাজার ১০ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৩ কোটি  ৯৬ লাখ ৫০ হাজার ৫০৮ টাকা । সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে  ৬৯ লাখ ৮৪ হাজার ৫০১ টাকা বা ১৭ দশমিক ৬২ শতাংশ। নয় মাসে কোম্পানটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ০৫ পয়সা।

ডেইল শেয়ারবাজার ডটকম/এম

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments