রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতাদের ওপর আল্লাহর গজব পরুক: খায়রুল বাসার
spot_img
spot_img

তাদের ওপর আল্লাহর গজব পরুক: খায়রুল বাসার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় প্রতিবাদমুখর পুরো দেশ। সোশ্যাল মিডিয়াও উত্তাল এ ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেতা খায়রুল বাসারের কণ্ঠেও উঠে এলো তীব্র প্রতিবাদ।

এই অভিনেতা সমাজিক মাধ্যমে লিখেছেন, ‘আল্লাহর গজব পরুক তাদের উপর, যারা মানুষ হতে পারলো না। যারা জীব জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়।

বাসার আরও লিখেছেন, ‘এদেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে। যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন সাহস দেখান মানবতা দেখান, আইনের দারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।

খায়রুল ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনও জানিয়েছেন প্রতিবাদ।

আরও পড়ুন: হিমাগার মালিকদের সিন্ডিকেট অসহায় আলু চাষি-ব্যবসায়ীরা

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে একদল লোক লাল চাঁদ (সোহাগ) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। অভিযোগ, চাঁদা না পেয়ে প্রকাশ্য এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। ইতিমধ্যে যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে। পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments