রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতাবলীগ জামাতে সময় দিচ্ছেন অভিনেতা পলাশ
spot_img
spot_img

তাবলীগ জামাতে সময় দিচ্ছেন অভিনেতা পলাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা জিয়াউল হক পলাশ। একই নাটকে অভিনয়ের সুবাধে অভিনেতা চাষী আলমের সঙ্গে দারুণ সম্পর্ক তাদের। কিন্তু এই পলাশকে দেখা যায়নি চাষী আলমের (হাবু ভাই) বিয়েতে। বিষয়টি নিয়ে নিন্দুকের গুজব ছড়িয়েছিল পলাশকে না পেয়ে হাবুকে বিয়ে করেছেন তুলতুল। এমন গুজবে বিরক্ত চাষী আলম। অবশ্য সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়েতে পলাশ উপস্থিত না হওয়ার কারণ জানিয়েছেন চাষী আলম।

তিনি জানিয়েছেন, ‘কিছুদিন আগে পলাশ বাবা হয়েছেন। সন্তান জন্মের আগে সে নিয়ত করেছিল তাবলীগে যাবেন। আমার বিয়ের দিন ভোরে সে তিন দিনের জন্য বাড়ি থেকে বের হয়। তাই পলাশ বিয়েতে আসতে পারেনি। আমার স্ত্রীকে ঘিরে এসব অবান্তর গুজবের প্রশ্নই ওঠে না। এদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টোরি পোস্ট করেন পলাশ। ছবিতে দেখা যাচ্ছে, মসজিদের পাশে বসে পাঞ্জাবি-টুপি মাথায় সেলফি তুলছেন পলাশ।

এছাড়া আরও একটি ছবিতে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পলাশ।

জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলীগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলীগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments