রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদতালিকাভুক্ত হবে ১১ ব্যাংকের বন্ড: বিএসইসির ৪ সিদ্ধান্ত
spot_img
spot_img

তালিকাভুক্ত হবে ১১ ব্যাংকের বন্ড: বিএসইসির ৪ সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ১১ ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্তিসহ করপোরেট বন্ড মার্কেট উন্নয়নে ৪ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২০মে অনুষ্ঠিত কমিশনের ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত ৪টি হলো:

০১। যদি কোন ইস্যুয়ার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় তবে তাকে অবশ্যই প্রস্তাবিত পারপেচ্যুয়াল বন্ডের কমপক্ষে অর্থের ১০% পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

০২। ইতিমধ্যে যে ১১টি ব্যাংককে পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমতি প্রদান করা হয়েছে, সেগুলোকে ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে।

০৩। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তথা মার্চেন্ট ব্যাংক অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্টক ডিলার তাদের নিজস্ব পোর্টফোলিওর কমপক্ষে ৩% আগামী ৩০ জুন,২০২২ এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে।

০৪। মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিওর কমপক্ষে ৩% পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে যা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি নিশ্চিত করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments