রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতাহলে এতদিন বিরতিতে থাকার মানে কী ছিল? শাবনূরকে রিয়াজ
spot_img
spot_img

তাহলে এতদিন বিরতিতে থাকার মানে কী ছিল? শাবনূরকে রিয়াজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাবনূর ও রিয়াজ। ক্যারিয়ারে একসঙ্গে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। প্রায় ৪০টির বেশি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শাবনূর-রিয়াজ। ২০১২ সালের পর দুজনই অনিয়মিত হয়ে পড়েন চলচ্চিত্র। ভেঙে যায় দর্শক নন্দিত এই জুটি।

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফেরার ঘোষণা দেন শাবনূর। ইতোমধ্যে ‘রঙ্গনা’ এবং ‘মাতাল হাওয়া’ নামে দুটি সিনেমায় অভিনয় করবেন। আলোচনা চলছে আরও দু-একটি সিনেমা নিয়ে।

এবার শাবনূরের চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গে নিয়ে কথা বলেন চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, সিনেমা যদি শাবনূরকে করতেই হয় তাহলে সে ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রয়েছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে শাবনূরের সঙ্গে দেখা হয়েছিল, অভিনন্দন জানিয়েছি তাকে।

রিয়াজ আরো বলেন, আমি বলব— শাবনূর যদি সিনেমা করতে চায়, তাহলে এত দিন বিরতিতে থাকার মানে কী ছিল? আসলে অনেক সময় আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। শাবনূর কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি জানি না।

বন্ধু হিসেবে শাবনূরের উদ্দেশে রিয়াজের ভাষ্য, যদি সিনেমা করতে চায় তাহলে তার উচিত হবে ২০২৪-এর কনটেন্ট, স্ক্রিপ্ট এবং পরিচালক নির্বাচন করে সিনেমা করা। শাবনূরকে এমনিতেই মানুষ ১০০ বছর মনে রাখবে। তবে সে আবার যে সিনেমা করবে, সেই সিনেমা যেন তাকে পরবর্তী আরও ১০০ বছর বাঁচিয়ে রাখে।

রিয়াজ বলেন, তাকে মনে রাখতে হবে, সে যে সময়টা বিরতি নিয়েছিল, এর মাঝে বাংলাদেশের সিনেমা এবং মিডিয়ায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে অনেকেই ছিল, যারা এখন বেঁচে নেই। তাই যদি শাবনূর স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে, তাহলে আমি বলতে চাই, তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments