সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

আলোচ্য সময়ে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি  আয় হয়েছে  ৬০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১৬  পয়সা।

৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময় আয় ৫৯ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২১ শেষে কোম্পানির শেয়ার প্রতি  প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে  ১৮ টাকা ১৪ পয়সা।

জিএসপি ফাইন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদ চলতি ২০২১ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রথম প্রান্তিক: (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা (রিস্টেটেড)। গত বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ৯ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক: (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ১৩ পয়সা মুনাফা বেড়েছে। ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৯ পয়সা, গত বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। ছয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২২ পয়সা।

৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৭৯ পয়সা।

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ,২১)

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছে ৩১ পয়সা। আগের বছর একই সময় ছিল ০৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ১০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন,২১)

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ০২ পয়সা আয় ছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৮০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত আয় ছিল ১০ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৫৩ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments