ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী তিন দিনের ছুটির কবলে পড়েছে দেশের পুঁজিবাজার। সাপ্তাহিক ছুটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ, ২০২৪ তারিখ বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

আগামীকাল ১৫ মার্চ (শুক্রবার) ও ১৬ মার্চ (শনিবার) সরকারি ছুটি। এরপর ১৭ মার্চ (রোববার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (জাতীয় শিশু দিবস) উপলক্ষে সরকারি ছুটি থাকায় মোট তিন দিন বন্ধ থাকবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই। এ সময় বন্ধ থাকবে ডিএসই ও সিএসইর লেনদেন।
উল্লেখ্য, পরদিন ১৮ মার্চ, ২০২৪ তারিখ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথারীতি শুরু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments