শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণতিন দিন উত্থানের পর ফের পতন
spot_img
spot_img

তিন দিন উত্থানের পর ফের পতন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২২ আগস্ট, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১৭.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৮.৫১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৬৩৫টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৯৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৬.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯১.৮৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয় ১৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৬৩টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৩৩৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৯৫ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৪৩ লাক ২৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭৩.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৭৩৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৯ লাখ ০২ হাজার ২৮২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৬ হাজার ৫৪৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments