শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাডায়াবেটিসের নতুন ৩ ওষুধ
spot_img
spot_img

ডায়াবেটিসের নতুন ৩ ওষুধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডায়াবেটিস চিকিৎসায় দেশের বাজারে নতুন তিনটি ওষুধ এসেছে। গতকল সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে ওষুধ তিনটি বাজারজাতের ঘোষণা দেয় দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড।

প্রতীকী ছবি।

‘ডায়াবেটিস আনবাউন্ড: নতুন এক আগামী গড়ায় বিজয় আনব ডায়াবেটিস প্রতিরোধে’ স্লোগানের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এছাড়াও স্বনামধন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

একমি জানায়, ওষুধ তিনটির নাম- ওমারি, ইমেগ্লি ও গ্লিফো। এই তিন ওষুধ বাজারে পাওয়া যাবে ছয়টি মাত্রায়।

অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ওমারি দেশে তৈরি প্রথম ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ, যা সপ্তাহে কেবল একবার খেলেই হবে। টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় এটি সকলের ক্রয়ক্ষমতার মধ্যে।

টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই জানিয়ে তিনি বলেন, ইমেগ্লি ডায়াবেটিস চিকিৎসায় নতুন একটি ওষুধ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওমারি, ইমেগ্লি ও গ্লিফো-এম রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ, বিটাসেলের ফাংশনের উন্নতি ঘটানো, ইনসুলিন তৈরি ও মাইটোকন্ড্রিয়াল ফাংশন বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। ডায়াবেটিসের মতো জটিল রোগের চিকিৎসায় এই তিন ওষুধ অনন্য সংযোজন বলে উল্লেখ করেছে উৎপাদক প্রতিষ্ঠানটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments