শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতিন ফরম্যাটেই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
spot_img
spot_img

তিন ফরম্যাটেই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে দিয়ে আগামী মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন এসব তথ্য।

জানা যায়, আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে ওয়ানডে সিরিজ নিয়ে নাদেল বলেন, ‘হ্যা, সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে।

ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৬, ২৮ এবং ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

এছাড়াও, ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত আইরিশদের সঙ্গে কোন টেস্ট খেলেনি টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭টি জয় ও টি-টোয়েন্টিতে ৩টি জয় আছে বাংলাদেশের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments