রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়তিন মেয়রকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
spot_img
spot_img

তিন মেয়রকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নবনির্বাচিত বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা শপথ নিলেন। তারা হলেন- গাজীপুর সিটি করপোরেশন নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক এবং বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের শাপলা হলে তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান। এ সময় এই তিন সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আজ প্রধানমন্ত্রী কার্যালয় রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং দুই সিটি কমিশনের কাউন্সিলররাও শপথ নিবেন।

গত ২৫ মে গাজীপুর এবং ১২ জন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ জুন গাজীপুর এবং ২০ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়। সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments