রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতৃতীয় দিনেও বিক্রেতা সংকটে এনার্জিপ্যাক
spot_img
spot_img

তৃতীয় দিনেও বিক্রেতা সংকটে এনার্জিপ্যাক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে আজ তৃতীয় দিন পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। আজ লেনদেনের তৃতীয় দিনেও প্রথম ১ ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি। বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এনার্জিপ্যাক আজ বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ৬৯ টাকা ৭০ পয়সা দরে।

এদিন বেলা ১১টা পযর্ন্ত শেয়ারটির দর ৬.৯ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে সর্বশেষ ৭৬.৬০ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ১৭ বার হাত বদল হয়ে ২ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments