ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বোনাস শেয়ার বৃহস্পতিবার (২১ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডোমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments