শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedতৃতীয় প্রান্তিকে ৮২ শতাংশ আয় কমেছে নর্দার্ণ জুটের
spot_img
spot_img

তৃতীয় প্রান্তিকে ৮২ শতাংশ আয় কমেছে নর্দার্ণ জুটের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৮১.৯৩ শতাংশ বা ৫ টাকা ৭৬ পয়সা আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের।

গতকাল বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭ টাকা ০৩ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ১২ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল  মাইনাস ৫ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ২৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল  ৯১ টাকা ৭৯ পয়সা।

প্রসঙ্গত, কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ থাকার কারণে গত ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পরযন্ত কারখানা বন্ধ ছিল। এরপরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ২৩ মার্চ থেকে দীর্ঘদিন কারখানা বন্ধ ছিল। আর এ কারণে কোম্পানির শেযার প্রতি আয় বা ইপিএস কমেছে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments