ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড ।

শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৪৩ টাকা ১৫ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৫ টাকা ৭৬ পয়সা।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments