রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহঠাৎ লেনদেনে ১০ বছরের রেকর্ড: নেপথ্যে দুই কোম্পানি
spot_img
spot_img

হঠাৎ লেনদেনে ১০ বছরের রেকর্ড: নেপথ্যে দুই কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ জুন সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা যা বিগত প্রায় ১০ বছরের রেকর্ড। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকা। তবে আজ লেনদেনে এতো বিপুল পরিমাণ লেনদেন হওয়ার পেছনের কারণ হলো দুই কোম্পানির ব্লক মার্কেটে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে। প্রথমত গ্লাক্সো স্মিথ এবং দ্বিতীয়ত ইউনাইটেড পাওয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ব্লক মার্কেটে গ্লাক্সো স্মিথক্লাইনের ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট ১ কোটি ৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার প্রতিটি ২০৪৬.৩০ টাকা দরে লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২২০ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট ১ কোটি শেয়ার প্রতিটি ২২০.২০ টাকায় লেনদেন হয়েছে।

অর্থাৎ আজ পুঁজিবাজারে ২ হাজার ৫৪৩ কোটি টাকার লেনদেনের মধ্যে উল্লেখিত দুই কোম্পানিরই লেনদেন হয়েছে ২ হাজার ৪৪৫ কোটি ৫৮ লাখ টাকার।

এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১.৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩১.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।

 

ডেইলি শেয়ারবাজার/ম.সা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments