সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরত্বকের যত্নে জাফরান
spot_img
spot_img

ত্বকের যত্নে জাফরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুল থেকে সংগৃহীত এক প্রকারের মশলা যা সাধারণভাবে “জাফরান ক্রোকাস” নামে পরিচিত। জাফরন ফুলের শৈলীর গর্ভমুণ্ডকে জাফরন আঁশ বলা হয়। যা সংগ্রহ এবং শুকানোর মাধ্যমে জাফরন মশলা তৈরি করা হয়। এটি প্রধানত খাবারের স্বাদ এবং রঙের জন্য ব্যবহার করা হয়। তবে জাফরান বা কেশর- নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌন্দর্য। জাফরানের স্বাস্থগুণও অনেক। খাবারের পাশাপাশি ত্বকের যত্নে জাফরান অনেক কার্যকর। ত্বককে তারুণ্য করে তুলতে ও ময়শ্চারাইজ করতে জাফরান বেশ উপকারী।

আগেকার দিনের রূপচর্চার উপাদানের মধ্যে অন্যতম ছিল এই জাফরান। জাফরান অনেক ধরনের প্রসাধনী পণ্যে ব্যবহৃত হয়। এটি ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। তাই জাফরান ব্যবহার করে অনেক ধরনের ফেসপ্যাক তৈরি করতে পারেন নিজেই। জেনে নেয়া যাক কোন ধরনের ত্বকে কেমন ফেস প্যাক ব্যবহার করবেন।

শীতে ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকের জন্য ফেস মাস্ক তৈরি করতে শুধু দুটি উপাদান লাগবে। এর জন্য আপনার প্রয়োজন হবে ২-৩টি জাফরান এবং এক টেবিল চামচ মধু। উভয় উপাদান মিশিয়ে নিয়ে আঙুল দিয়ে সারা মুখে এবং ঘাড়ে আলতোভাবে ম্যাসাজ করতে হবে। কয়েক মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে হবে।

নরম ত্বকের জন্য ফেস প্যাক তৈরি করতে লাগবে এক টেবিল চামচ চন্দন গুঁড়ো, ২-৩টি জাফরান এবং দুই চা চামচ দুধ। এর পর একটি পাত্রে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। সারা মুখে এবং ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে হালকা হাতে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন। চন্দন এবং জাফরান দাগহীন এবং উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে।

এছাড়াও উজ্জ্বল ত্বকের জন্য ফেস প্যাক তৈরি করতে প্রয়োজন হবে ২-৩ টি জাফরান, এক চা চামচ দুধ, এক চা চামচ পানি, দুই ফোঁটা নারকেল তেল এবং এক চিমটি চিনি।এক চা চামচ পানিতে জাফরান ভিজিয়ে সারারাত রেখে দিন। পরের দিন মিশ্রণে দুধ, চিনি ও তেল যোগ করুন। একটি তুলোর বল ব্যবহার করে এই ফেসপ্যাকটি আপনার সারা মুখে এবং ঘাড়ে লাগান। ১৫ মিনিট রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন।

নিস্তেজ ত্বকের জন্য ফেস প্যাক তৈরি করতে এক চিমটি জাফরান এবং চার টেবিল চামচ দুধ লাগবে। দুধের সাথে জাফরান কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে একটি তুলোর বলের সাহায্যে এই মিশ্রণটি সারা মুখে এবং ঘাড়ে লাগান। এটি শুকাতে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করতেও সাহায্য করবে। এটি ব্রণ এবং ব্রেকআউটের সমস্যা কমায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments