বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাথাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ
spot_img
spot_img

থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতিহাস গড়েছে বাংলাদেশ যুব হকি দল। ওমানের মাসকটে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। প্রথমবার জায়গা নিশ্চিত করেছে জুনিয়র হকি বিশ্বকাপে। হকির সব প্রতিযোগিতা মিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল যুব এশিয়া কাপের। ওমানের এই টুর্নামেন্ট থেকে সেরা ছয়টি দল জায়গা পাবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের পাঁচ অথবা ছয়ে থাকা নিশ্চিত হলো।

এর আগে স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে বড় ব্যবধানে হারে হকির অন্যতম ফেবারিট পাকিস্তানের কাছে। গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-২ স্কোরলাইন নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ওই ম্যাচে ড্র করায় শেষ ম্যাচটি জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনাল নির্ধারণীতে পরিণত হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments