রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনথালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ!
spot_img
spot_img

থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের দক্ষিণী তারকা থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নায়ের অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন বিব্রতকর ঘটনার কবলে পরেন বিজয়।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের শেষকৃত্যে শেষশ্রদ্ধায় অভিনেতা থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা থালাপতি বিজয়। হঠাৎই একটা জুতা অভিনেতার দিকে ছোড়া হলে তা তার মুখে আঘাত লাগে।

ভিডিওতে আরো দেখা যাচ্ছে, জুতা এসে লাগার পরও থালাপতি বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যে দিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

এমনকি অভিনেতা অজিতের ফ্যান ক্লাবে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একজন লিখেছেন, ‘আমরা অজিত ভক্তরা বিজয়ের প্রতি এই অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। যেই হোক না কেন, আমাদের সম্মান করা উচিত। অভিনেতা বিজয়ের দিকে জুতা ছুড়ে দেওয়ার ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। শক্ত থাকুন #বিজয়।

যদিও এর আগে অভিনেতা বিজয় এবং অজিতের ভক্তরা নিজেদের মধ্যে বহুবার সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

এই পোস্টের নিচে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার নিন্দা করেছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments