বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকদক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল
spot_img
spot_img

দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা বিমান হামলার পর এবার ফিলিস্তিনের দক্ষিণ গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনারা। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরাঞ্চলে তিন দিনের বিমান হামলার পর এই অভিযান শুরু হয়। সোমবার (৪ ডিসেম্বর) ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিওতে জানানো হয়, খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে। বিবিসির কাছে খান ইউনিসের পার্শ্ববর্তী অঞ্চলে স্থল হামলায় অংশ নেওয়া একটি ট্যাংকের ছবি এসেছে। ওই ছবির সত্যতা যাচাই করে দেখেছে বিবিসি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (আইডিএফ) লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি সেনাদের উদ্দেশে বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াইয়ে অংশ নিয়েছে। তিনি আরও বলেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।

আইডিএফের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, গাজা নগরীতে হামাসের একজন কমান্ডারকে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তি গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পেছনে জড়িত ছিলেন বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

গাজায় ইসরায়েলের টানা ৪৭ দিনের হামলার পর গত শুক্রবার (২৪ নভেম্বর) প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ।

শুরুতে উত্তর গাজায় হামলা চালায় ইসরায়েল বাহিনী। পরে এক পর্যায়ে সাধারণ মানুষকে দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়। এখন যুদ্ধবিরতির পর দক্ষিণ গাজায় হামলা জোরদার করে ইসরায়েল। চালানো হচ্ছে স্থল অভিযান। এর ফলে পুরো গাজা এখন কার্যত অনিরাপদ হয়ে পড়েছে।

ইসরায়েলি হামলায় সবমিলিয়ে গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments