ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রেমের মঞ্চে জয়ী মহাকাল! প্রেম সত্য, প্রেম উত্তম, প্রেমই স্রষ্টাকে ধরার একমাত্র বাহন। গীতিকার সঁচল পাগল সুজন এবং রাজিব শাহ্র যৌথ প্রয়াসে এমন ভাবই প্রকাশ করা হয়েছে মহাকাল গানে। সম্প্রতি রাজিব শাহ মিউজিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত মহাকাল গানটি ইতিমধ্যেই দর্শকের হৃদয় ছুয়ে গেছে। একেক জন একেকভাবে কমেন্টস বক্সে প্রশংসায় ভাসিয়েছেন মহাকাল গানটিকে।
গানের ব্যাখ্যা সম্পর্কে গীতিকার সঁচল পাগল সুজন জানিয়েছেন, নিত্য নবরুপে একটি শিশু জন্ম গ্রহন করে। সৃষ্টি সূচনা থেকে আজ অবদি শিশু বড় হবার সাথে সাথেই সে জ্ঞান প্রাপ্ত হতে থাকে এবং তার জীবন চলনে সকলেই বুঝতে পারে সেই শিশু কত খানী সত্য সরল পথে আছে। শিশু হয়ে দুনিয়াতে এসে আবার শিশু আচরণ নিয়েই ফিরে যেতে হবে। তবেই প্রাপ্তি ঘটে প্রেমের মঞ্চে। দুনিয়াবী মোহে আসক্ত হয়ে রইলে কোন দিনই প্রেমের মঞ্চে স্থান হয় না কারোই।
গীতিকার সঁচল পাগল সুজন
এই মহাকাল এর প্রেমের মঞ্চ আমাদের সকলের অন্তরেই রয়েছে। শুধু সেখানে যাবার নিয়ম জানতে হয় আর সেই নিয়ম শেখাবেন আমার চেতন গুরু দয়াল মুরশিদ। প্রেম অনুভবের বিষয়, প্রেম ভিন্ন রুপে প্রকাশ পায় সকল যায়গায়। যেমন মা ও সন্তানের প্রেম,ভাই বোনের প্রেম,বাবা ও সন্তানের প্রেম, বন্ধুর সাথে বন্ধুর প্রেম,সৃষ্টির সাথে সৃষ্টির প্রেম, মিয়া-বিবির প্রেম আরো হরেক রূপের প্রেম রয়েছে। তবে এই প্রেমের মধ্যে সব চাইতে উত্তম প্রেম স্রস্টার সাথে সৃষ্টির প্রেম। আর এই প্রেমেই নিজের সত্য কাজের মাধ্যমে নিজেকে আজন্মকালের প্রেমের মঞ্চে স্থায়ী করা যায়। তাই এই দুনিয়াটাকে মহাকালের প্রেমের মঞ্চ বলা হয়েছে। আর কালে কালে জন্ম নেয়া একটি উত্তম মানব শিশুকেই মহাকাল নামে আখ্যায়িত করা হয়েছে। সত্য সরল মাওলার প্রেমেই প্রেমের মঞ্চে এক মহাকাল রচিত হোক সৃষ্টি ও স্রস্টাকে ভালোবেসে।
Recent Comments