ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৯৮.৩০ টাকা। এদিন প্রতিষ্ঠানটি ৬৮০ বারে ৫৮ হাজার ৯২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বা ৪.৫৩ শতাংশ কমেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির লেনদেন শুরু করেছিলো ৮ টাকায়। আজ সর্বশেষ শেয়ার দর হয়েছে ৭ টাকা ৮০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর কমেছে ৩০ পয়সা বা ৩.৭০ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু করেছিলো ৫ টাকা ৬০ পয়সা দরে। সর্বশেষ ইউনিট দর হয়েছে ৫ টাকা ৪০ পয়সা। এ হিসেবে প্রতিষ্ঠানটির ইউনিট দর কমেছে ২০ পয়সা বা ৩.৫৭ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মালেক স্পিনিং মিলস, ফিনিক্স ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ইন্ট্রাকো, ইন্টারন্যাশনাল লিজিং এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments