ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ টাকা ৬০ পয়সা বা ৪.৩৪ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০১ টাকা ৩০ পয়সা। এদিকে নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড ০.৬৯ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইনটেক লিমিটেড ২.৭৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়েস্টান মেরিন, প্রগতি ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments