ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমত, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৩৭ বারে ৩৬ হাজার ৭৯০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১১৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা সুগার মিলস, সাভার রিফ্যাক্ট্ররিজ, সি অ্যান্ড এ টেক্সটাইল, দুলামিয়া কটন, ইউনাইটেড এয়ারওয়েজ, মেঘনা কনডেন্সড মিল্ক ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments