ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। পর্ষদের সভায় কোম্পানিগুল নিরিক্ষীত ও অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে –
অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ মার্চ ও ৩০ জুন ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
প্রসঙ্গত, কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments