ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে সবচেয়ে বেশি ইউনিরট দর কমে শীর্ষ অবস্থানে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫ বারে ২ লাখ ৩৩ হাজার ৪৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫০ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৯২ বারে ১৬ লাখ ৬১ হাজার ৪৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এদিন ফান্ডটি ৮৫ বারে ৩ লাখ ৭২ হাজার ৭২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৭১ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪৭ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৩৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৪ দশমিক ১৬ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ০৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ০৮ শতাংশ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০৮ শতাংশ শেয়ার দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments