শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবুধবার দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

বুধবার দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮৯ বারে ২ লাখ ৪৩ হাজার ৬০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১০ বারে ৬৫ হাজার ৬৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২১ বারে ৩৫ লাখ ৮৪ হাজার ৯৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভেনাইজিংয়ের ৯ দশমিক ৯৬ শতাংশ, বিডি থাইয়ের ৯ দশমিক ৯২ শতাংশ, হাক্কানী পাল্পের ৯ দশমিক ৮৯ শতাংশ, এবি ব্যাংকের ৯ দশমিক ৮৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৮৬ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ ও সামিট অ্যালায়েন্স পোর্টের ৯ দশমিক ৭৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments