ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ৯ জুলাই কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।
ডিএসই নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments