ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে। এদিকে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৬.৬৪ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৬.৪৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল, শাহজিবাজার পাওয়ার, অগ্নি সিস্টেমস, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments