ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিকে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর ৯.৮৫ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৩৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- পাইওনিয়ার ইন্সুরেন্স, মেঘনা ইন্স্যরেন্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং, সায়হাম কটন মিলস, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্সুরেন্স এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments