ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৩ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ১৮.৩৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৭ টাকা ১০ পয়সা। এদিকে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড দর ৫৭ টাকা ৭০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড ২ টাকা ৯০ পয়সা বা ৬.১৬ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ন্যাশনাল টি, ফাইন ফুডস, প্রিমিয়ার সিমেন্ট, লিব্রা ইনফিউশনস, সি পার্ল বিচ রিসোর্ট, বিডি অটোকার্স এবং মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments