ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিকে ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৯.৯৪ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর ৯.৯১ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন লিমিটেড, এইচআর টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, খান ব্রাদার্স, বিবিএস ক্যাবলস, ডরিন পাওয়ার এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments