ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এদিকে বিডিকমের শেয়ার দর ৭.৭৯ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং গোল্ডেন সনের শেয়ার দর ৭.৩২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, সোনালী পেপার, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments