শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাদারুচিনি খাওয়ার আশ্চর্য উপকারিতা
spot_img
spot_img

দারুচিনি খাওয়ার আশ্চর্য উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দারচিনি শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি একটি শক্তিশালী ভেষজ উপাদানও। বিশেষ করে খালি পেটে দারচিনি খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানে দারচিনির উপকারিতা সম্পর্কে বলা হয়েছে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানির সঙ্গে এক চিমটি দারচিনি গুঁড়া মিশিয়ে খেলে শরীরের বিভিন্ন সমস্যা দূর হতে পারে।

দারুচিনি বিপাকক্রিয়া বাড়িয়ে শরীরের চর্বি কমাতে সাহায্য করে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে, ফলে ওজন দ্রুত নিয়ন্ত্রণে আসে। গবেষণায় দেখা গেছে, দারচিনি টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।

দারুচিনিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল উপাদান রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। নিয়মিত খেলে ঠান্ডা, সর্দি-কাশি ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা যায়।

খালি পেটে দারুচিনি খেলে হজমশক্তি উন্নত হয়। এটি পেটে গ্যাস, এসিডিটি ও বদহজম দূর করে এবং অন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। এটি স্নায়ুর উত্তেজনা কমিয়ে মানসিক চাপ ও উদ্বেগ কমায়, ফলে মনোযোগ ও একাগ্রতা বাড়ে।

দারুচিনি রক্তনালী শিথিল করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।

এছাড়াও দারুচিনির অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ব্রণ প্রতিরোধ করে। এটি শরীর থেকে টক্সিন দূর করায় ত্বক স্বাস্থ্যকর ও দাগহীন থাকে।

উল্লেখ, এক গ্লাস গরম পানিতে এক চিমটি দারুচিনি গুঁড়া মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করলে উপকার পাওয়া যায়। মধুর সঙ্গে মিশিয়ে খেলে আরও উপকারী হবে। তবে অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভালো, প্রতিদিন ১-২ গ্রাম যথেষ্ট। কারণ এর কিছু সতর্কতাও রয়েছে, অতিরিক্ত দারচিনি খেলে লিভারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ খান, তারা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য বেশি পরিমাণে দারচিনি খাওয়া ঠিক নয়। এছাড়াও প্রাকৃতিক ওষুধ হিসেবে দারচিনি খালি পেটে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, তবে পরিমাণের ব্যাপারে সচেতন থাকতে হবে। নিয়মিত গ্রহণ করলে এটি ওজন নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments