বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদিনের শুরুতে বেড়েছে লেনদেন ও মূল্য সূচক
spot_img
spot_img

দিনের শুরুতে বেড়েছে লেনদেন ও মূল্য সূচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩০৮ কোটি ৫৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৯.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭১ পয়েন্টে এবং  ডিএস৩০ সূচক ২৮.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯১টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৩৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments