রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকদিল্লিতে অবতরণের পরই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন
spot_img
spot_img

দিল্লিতে অবতরণের পরই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারও দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার (২২ জুলাই) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে যায় বিমানের ছোট ইঞ্জিনে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগে। তবে এ ঘটনায় যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদ আছেন।

এনডিটিভি বলছে, বিমানের যাত্রীরা যখন নামছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। আগুন ধরা পড়ার সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে যান।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ারবাস এ৩২১ মডেলের বিমানটিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা তদন্ত না হওয়া পর্যন্ত গ্রাউন্ডেড রাখা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে বিষয়টি জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

গত সোমবারও এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভারতের কোচি থেকে মুম্বাইয়ে অবতরণ করছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। তবে প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন।

উল্লেখ্য, আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে বারবার দুর্ঘটনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। প্রশ্ন উঠেছে বোয়িং ড্রিমলাইনারের সুরক্ষা নিয়েও।

এরই মাঝে রোববার ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার বিমানে মাঝ-আকাশে অগ্নিকাণ্ড ঘটে। পাইলটের তৎপরতায় তড়িঘড়ি সেটিকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও প্রশ্নের মুখে পড়ে নিরাপদ বিমানযাত্রা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments