ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ ডিসেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৩১.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৭.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫২২.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১ লাখ ২৪ হাজার ২৩০টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৭৭৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ, ২৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৭৩.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৪২.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৩১.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৮৬ টির, কমে ৬৯ টির এবং অপরিবর্তিত রয় ২৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৫.৬৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৮১১টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৮৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭২ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৭ কোটি ২৩ লাখ টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬১৭.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৪ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ২১৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৪৪৫ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার ৭৬৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments