ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসশ লিমিটেড (সিআরআইএসএল) মার্কেন্টাইল ব্যাংককে দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩১ মার্চ, ২০২২ সালের পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড: আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) রেটিং অনুযায়ী গ্লোবাল হেভি কেমিক্যালসকে দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ”এ+”। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ”এসটি-২”। কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments