শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
spot_img
spot_img

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হলো- এনার্জিপ্যাক পাওয়ারজেনারেশন (ইপিজিএল) এবং লাফার্জহোলসিম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল) এনার্জিপ্যাক পাওয়ারজেনারেশনকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং প্রদান করেছে। একইসঙ্গে কোম্পানিটির জন্য ‘ডেভেলপিং আউটলুক’ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যসহ কোম্পানিটির অন্যান্য গুণগত ও পরিমাণগত বিষয়াবলি বিবেচনায় নেওয়া হয়েছে।

অপর কোম্পানি লাফার্জহোলসিম-এর ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সংস্থাটি কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করেছে। কোম্পানিটির জন্য ‘স্টেবল আউটলুক’ নির্ধারণ করা হয়েছে।

এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনা করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments